naogaonpost.com
প্রকাশ : Jun 20, 2026 ইং

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সোহানুর রহমান 
নওগাঁ (মান্দা) প্রতিনিধি: 

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার এসআই সুজন খান ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১২ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মোঃ আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিংড়া উজিরপুর গ্রামের মৃত তোরাব আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মজুদ ও বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে এসআই সুজন খান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”

এস আই সুজন খান আরও বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, মাদক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও পুলিশের অন্যতম দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

1

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

2

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

3

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

4

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

5

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

6

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

7

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

8

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

9

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

10

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

11

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

12

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

13

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফাউন্ডেশনের ত্রাণ

14

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

15

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

16

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

17

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

18

টানা বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লীর ২০০ পরিবার পানিবন্দি, তিন

19

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

20