naogaonpost.com
প্রকাশ : May 30, 2026 ইং

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: 
নওগাঁর মান্দায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর রাজনৈতিক কার্যালয়ে নওগাঁ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নওগাঁ জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. ইসকেন্দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মুক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. ইকরামুল বারী টিপু।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর নেতৃত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন মেজর ডা. ওয়ালিউল কল্লোল এবং ডা. তৌফা-ই-জান্নাত। এ সময় আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মীর সুফিয়ান ও ডা. নয়ন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

1

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

2

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

3

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

4

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

5

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

6

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

7

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

8

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

9

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

10

শিরোনাম: মান্দায় ডিবির জালে মাদক কারবারি, উদ্ধার ১৮০ পিস ট্

11

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

12

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

13

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

14

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

15

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

16

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

17

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

18

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

19

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

20