naogaonpost.com
প্রকাশ : Jun 27, 2026 ইং

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

মোঃ সোহানুর রহমান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

জনগণের দেওয়া তথ্য ও নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে নওগাঁর মান্দা উপজেলায় ১ নং ভারশো ইউনিয়নের ভারশো গ্রামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপাদান সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-খোরশেদ আলম এর নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল ও এ এসআই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার ভারশো ইউনিয়নের ভারশো গ্রামের ঋষি পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কুখ্যাত নারী মাদক কারবারি শ্রীমতী ডলি রানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার পলাতক স্বামী শ্রী সমোর সাহা ওরফে সুমনের হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা প্রায় ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ) ও চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়া ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ডলি রানী ও পলাতক সমোর সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মান্দা থানা অফিসার ইনর্চাজ ( ওসি) খোরশেদ আলম জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতেই এসব অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

1

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

2

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

3

শিরোনাম: ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক বিক্রেতাসহ ৪ জ

4

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

5

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

6

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

7

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

8

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

9

শিরোনাম: নওগাঁয় চুরির ঘটনায় কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার ৪ ভ

10

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

11

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

12

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

13

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

14

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

15

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

16

টানা বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লীর ২০০ পরিবার পানিবন্দি, তিন

17

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

18

শিরোনাম: মান্দায় ডিবির জালে মাদক কারবারি, উদ্ধার ১৮০ পিস ট্

19

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

20