naogaonpost.com
প্রকাশ : Jun 2, 2026 ইং

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয় ম’দ’সহ আ’ট’ক ২, প’লা’তক ১


জাকারিয়া হোসেন,
 গোয়াইনঘাট,(সিলেট ) প্রতিনিধি: 

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) ভোর রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আরও একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃতরা হলেন— গোয়াইনঘাট থানার নলজুড়ি পশ্চিম এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উজিরপুর এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) মো. মিলনের ছেলে মো. তুশিল (১৯)। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে, যিনি অভিযানের সময় পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। পরে রাত আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে ইমামুল ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামে অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৬০ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, পলাতক আসামি আমিনুলের সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুর ২টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

1

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

2

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

3

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

4

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

5

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

6

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

7

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

8

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

9

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

10

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

11

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

12

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

13

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

14

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

15

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

16

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

17

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

18

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

19

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

20