naogaonpost.com
প্রকাশ : Jul 15, 2026 ইং

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মোঃ সোহানুর রহমান
নিজেস্ব প্রতিবেদন:

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নওগাঁর মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের ২৫০টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফার্মাসিউটিক্যাল ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন।

সম্প্রতি অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ডার্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মো. মোবারক মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার মো. তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম এবং ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন এবং জরুরি ওষুধসামগ্রী।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

1

টানা বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লীর ২০০ পরিবার পানিবন্দি, তিন

2

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

3

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

4

মান্দায় বৈদ্যপুর বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত।

5

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি

6

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

7

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফাউন্ডেশনের ত্রাণ

8

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

9

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

10

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

11

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

12

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

13

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

14

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

15

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

16

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্

18

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

19

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনী

20