naogaonpost.com
প্রকাশ : Aug 17, 2026 ইং

১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা

মোঃ সোহানুর রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার ১১টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় ধামইরহাট উপজেলার আলতাদীঘি এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলাম।
এ সময় জেলার ১১টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের সভা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আ

1

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

2

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

3

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

4

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

5

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

6

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

7

সীমানা বিরোধে রান্নাঘর ভাঙচুর ও অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরে

8

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

9

মান্দা থানার বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্

10

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

11

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই

12

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

13

পারিবারিক কলহে ‘টাইগার’ কোমল পানীয়ে বিষ, স্ত্রীকে হত্যাচেষ্ট

14

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

15

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

16

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

17

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

18

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি

19

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

20