naogaonpost.com
প্রকাশ : Jul 5, 2026 ইং

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

মোঃ সোহানুর রহমান

নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে পুলিশ।

নিখোঁজ গৃহবধূর নাম আরিফা বেগম (২১)। তিনি

উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামের মোঃ আব্দুলের মেয়ে। নিখোঁজ শিশুসন্তানের নাম আব্দুর রউফ (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) আরিফা বেগম তার ছেলে আব্দুর রউফকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পারইল গ্রামে বেড়াতে যান। পরদিন শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে মা-ছেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এদিকে নিখোঁজ আরিফা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ঘটনায় রোববার (৫ জুলাই) নিখোঁজ গৃহবধূর বাবা মো. আব্দুল মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “নিখোঁজ গৃহবধূ ও তার শিশুসন্তানের সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পরিবারের পক্ষ থেকে, কেউ আরিফা বেগম ও তার শিশুসন্তানের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

1

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

2

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

3

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

4

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

5

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

6

শিরোনাম: ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক বিক্রেতাসহ ৪ জ

7

শিরোনাম: মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

8

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

9

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

10

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

11

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

12

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

13

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

14

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

15

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

16

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

17

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

18

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

19

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

20