naogaonpost.com
প্রকাশ : Jun 3, 2026 ইং

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

মোঃ সোহানুর রহমান 
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার এক গৃহবধূ ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম (৪০) মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন সরকারপাড়া গ্রামের মো. মকছেদ আলীর স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সেলিনা বেগম তাঁর মায়ের বাড়ি গাইবান্ধায় যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে স্টেশনে যান। বেলা ১১টার দিকে স্টেশনে আসা একটি ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। কাঞ্চন সরকারপাড়া গ্রামজুড়ে বিরাজ করছে শোকের আবহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

1

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

2

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

3

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

4

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

5

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

6

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

7

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

8

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

9

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

10

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

11

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

12

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

13

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

14

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

15

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

16

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

17

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

18

মান্দায় প্রায় কোটি টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযো

19

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

20