naogaonpost.com
প্রকাশ : Jun 14, 2026 ইং

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ সোহানুর রহমান

নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশ পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামী-স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েসা (২১)। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন আলিমুদ্দিন (৫০) ও সৈয়দ (৬০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত সরঞ্জামের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূল করতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

1

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

2

মান্দায় চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৮ লা

3

মান্দা থানার বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্

4

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

5

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

6

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

7

মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত, ১২৮ শহীদের প্রতি শ্রদ্ধ

8

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

9

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

10

শিরোনাম: মান্দায় ডিবির জালে মাদক কারবারি, উদ্ধার ১৮০ পিস ট্

11

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

12

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নে

13

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

14

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

15

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

16

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

17

শিরোনাম: ২৫ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় প্রবাসী আলমগীরকে হত্

18

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, পাল্টাপাল্টি অভিযোগ

19

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

20