naogaonpost.com
প্রকাশ : Oct 16, 2026 ইং

নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

মোঃ মোকসেদুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক শামীম হোসেন পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল হলারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শামীম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি সদস্যরা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে আরও জানা যায়, আটকের পর শামীম হোসেনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

1

সংবাদ সম্মেলনে পৈত্রিক ৯.৮৯ একর জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলা

2

ডেঙ্গু প্রতিরোধে মান্দায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍

3

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

4

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনী

5

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

6

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই

7

মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত, ১২৮ শহীদের প্রতি শ্রদ্ধ

8

নওগাঁয় সিজারের পর প্রসূতির পেটে গজ, মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ

9

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

10

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

11

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

12

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

13

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

14

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নে

15

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

16

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

17

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

18

মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর

19

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

20