naogaonpost.com
প্রকাশ : Oct 8, 2026 ইং

মান্দায় মহাসমারোহে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

মোঃ সোহানুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংগ্রাম জোরদার করুন’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব কারাম উৎসব-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মান্দা উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ, মান্দা উপজেলা শাখা এবং ভালাইন ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান (মকে), যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক এবং শ্রমিক দলের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মুকুল)।
জাতীয় আদিবাসী পরিষদ, মান্দা উপজেলা শাখার সভাপতি নীরেন চন্দ্র এক্কার-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান ও বৈদ্যপুর বি.এম কলেজের প্রভাষক রাম গোপাল সরদার।
দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী কারাম পূজা, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে মাদল, ঢাক ও বাঁশির মনোমুগ্ধকর সুরে নৃত্য পরিবেশন করেন। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবস্থল হয়ে ওঠে আনন্দমুখর। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায়।
কারাম উৎসবের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার স্থায়ী সমাধানে ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ তাঁদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামকে আরও জোরদার করতে হবে।
আয়োজকরা জানান, কারাম শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক বন্ধন, ঐক্য, সম্প্রীতি ও নিজস্ব সংস্কৃতির অন্যতম প্রতীক। বংশপরম্পরায় চলে আসা এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শিকড়, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।
উৎসবকে ঘিরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনভর নাচ-গান, পূজা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠ। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

1

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

2

মান্দায় বৈদ্যপুর বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত।

3

মান্দায় মহাসমারোহে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

4

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

5

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

6

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

7

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, নওগাঁর আত্রাইয়ে ৭ মরদেহ

8

নওগাঁর পত্নীতলায় সোনালিকা সার্ভিস ডে, অংশগ্রহণ ৫০০ জনের বেশ

9

শিরোনাম: মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

10

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

11

নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এমপি টিপুর রোগমু

12

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

13

কুসুম্বায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্

14

২নং ভালাইন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান আ

15

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

16

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি

17

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

18

শিরোনাম: নওগাঁয় চুরির ঘটনায় কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার ৪ ভ

19

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

20