naogaonpost.com
প্রকাশ : Jun 9, 2026 ইং

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আটক

মোঃ সোহানুর রহমান 
মান্দা ( নওগাঁ ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাট ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার এসআই কাজী নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই বিজন কুমার, পিএসআই অনীমেষ কুন্ডু, এএসআই তারিকুল ইসলাম এবং পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাট ফতেপুর এলাকার আব্দুর রাজ্জাকের স-মিলের পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন— নাঈম (২৫), আত্রাই উপজেলার বান্দাইখারা এলাকার বাসিন্দা; সাজ্জাদুর রহমান (৪৫), মান্দা উপজেলার কর্ণভাগ গ্রামের বাসিন্দা; আকাশ (২০), রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং সুজন কুমার মালি (৩০), আত্রাই উপজেলার বান্দাইখারা এলাকার বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনী

1

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

2

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

3

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই

4

মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত, ১২৮ শহীদের প্রতি শ্রদ্ধ

5

শিরোনাম: ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক বিক্রেতাসহ ৪ জ

6

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি

7

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

8

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

9

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

10

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

11

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

12

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

13

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

14

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

15

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

16

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

17

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

18

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

19

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

20