naogaonpost.com
প্রকাশ : Aug 18, 2026 ইং

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনীয় দলিল পুড়িয়ে ফেলা হলো

মোঃ সোহানুর রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দীর্ঘদিনের পুরাতন ও অপ্রয়োজনীয় ১ হাজার ৮৪১টি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে নিয়ম মেনে এসব পুরাতন দলিল ধ্বংস করা হয়।

প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সংরক্ষিত পুরাতন দলিলের মধ্যে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪১টি দলিল ধ্বংসের জন্য নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এসব দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহাসহ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মূল দলিল যাতে ভুলবশত ধ্বংস না হয়, সে বিষয়ে যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী অপ্রয়োজনীয় দলিলগুলোই ধ্বংস করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, পুরাতন ও অপ্রয়োজনীয় দলিল নিয়ম অনুযায়ী ধ্বংসের মাধ্যমে কার্যালয়ের সংরক্ষণ ব্যবস্থাপনায় জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণে সুবিধা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সিজারের পর প্রসূতির পেটে গজ, মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ

1

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

2

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

3

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

4

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

5

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

6

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

7

টানা বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লীর ২০০ পরিবার পানিবন্দি, তিন

8

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

9

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

10

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

11

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

12

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

13

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, পাল্টাপাল্টি অভিযোগ

14

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

15

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

16

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

17

নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এমপি টিপুর রোগমু

18

শিরোনাম: ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক বিক্রেতাসহ ৪ জ

19

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে মান্দার তিন বিলে ফের মাছ আহর

20