naogaonpost.com
প্রকাশ : Jun 2, 2026 ইং

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করলেন এমপি- ডাঃ ইকরামুল বারী টিপু

নওগাঁর মান্দা উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী বিভিন্ন জলাশয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মান্দা বিলের কোঁচরাঘাট এলাকায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথি হিসেবে তিনি বিলে পোনা মাছ অবমুক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে মৎস্যসম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের উন্নয়ন অপরিহার্য। সরকার জলাশয়ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবই বিল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম, রাজশাহী বিভাগের উপপরিচালক মো. আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরে মান্দা বিলে মোট ১ হাজার ৭০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮০০ কেজি কার্প জাতীয় মাছ এবং ৯০০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ রয়েছে। এসব মাছ বিল ও আশপাশের জলাশয়ে অবমুক্ত করার ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আয়োজকরা জানান, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, বিলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন করা। তাঁরা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে এলাকার মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে আরও বেশি উপকৃত হবে।

এ ধরনের উদ্যোগ মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

1

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

2

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

3

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

4

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মা

5

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

6

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

7

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

8

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

9

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

10

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

11

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

12

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

13

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

14

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

15

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

16

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

17

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

18

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

19

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

20