naogaonpost.com
প্রকাশ : Jun 4, 2026 ইং

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

হাফিজুর রহমান কিয়াস
স্টাফ রিপোর্টার
তানোর,রাজশাহী 

আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত তানোর উপজেলার প্রায় ৪০০ দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাঈমা খান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত সহায়তা ঈদের আগেই বিতরণের পরিকল্পনা থাকলেও ব্যাংক বন্ধ ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “যাদের নাম তালিকাভুক্ত রয়েছে, তারা সবাই নির্ধারিত সহায়তা পাবেন ইনশাআল্লাহ। একটি টাকাও বাদ যাবে না।”

তিনি আরও বলেন, সমাজে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষ কেবল সহায়তা গ্রহণকারী নয়, বরং একসময় সহায়তা প্রদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী “উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম”। অর্থাৎ, গ্রহণের চেয়ে দান করার মানসিকতা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয় বাজেটে জনগণের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি সংসদে প্রস্তাব উত্থাপনের চেষ্টা করবেন। পাশাপাশি যাকাত ও সহায়তা বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে কোনো মানুষ কষ্ট বা দুর্ভোগের শিকার না হয়।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আইসিটি প্রোগ্রামার অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা নায়েবে আমীর মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষা বিভাগের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিমসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

1

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

2

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

3

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

4

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

5

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

6

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

7

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

8

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

9

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

10

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

11

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

12

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

13

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

14

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

15

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

16

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

17

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

18

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

19

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

20