naogaonpost.com
প্রকাশ : Jun 9, 2026 ইং

শিরোনাম: ২৫ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় প্রবাসী আলমগীরকে হত্যা, দাবি স্বজনদের

মোঃ সোহানুর রহমান 
মান্দা ( নওগাঁ ) প্রতিনিধি: 

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেন (৪৫) লিবিয়ায় অপহরণের শিকার হওয়ার প্রায় আড়াই মাস পর তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, গত ২৮ মার্চ সন্ধ্যার পর কর্মস্থল থেকে পুলিশের পোশাক পরিহিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আলমগীর হোসেন উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মৃত দিদার বক্স খাঁনের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লিবিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই ও লিবিয়াপ্রবাসী জিল্লুর রহমান জানান, আলমগীর ত্রিপোলীর তাজুয়ারা ডিসি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ মার্চ মাগরিবের নামাজের পর ডিউটিরত অবস্থায় পুলিশের পোশাক পরিহিত একটি সন্ত্রাসী গোষ্ঠী মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে উদ্ধারের জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।
তিনি জানান, সন্ত্রাসীদের ওই আস্তানায় আরও ৩১ জন বাংলাদেশি জিম্মি ছিলেন। তাদের মধ্যে মুক্তিপণ দিয়ে পাঁচজন মুক্তি পান। আলমগীরের কাছেও ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। তবে সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় অন্তত এক মাস আগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে উদ্ধার হওয়া জিম্মিদের কাছ থেকে জানা গেছে। সোমবার (৮ জুন) দূতাবাসের মাধ্যমে উদ্ধার হওয়া কয়েকজন জিম্মির দেওয়া তথ্য ও তাদের মোবাইলে ধারণ করা ছবি দেখে আলমগীরকে শনাক্ত করা হয়।
জিল্লুর রহমান আরও বলেন, “ভাইয়ের মরদেহ উদ্ধার ও দেশে পাঠানোর জন্য আমরা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়।”
নিহত আলমগীরের স্ত্রী শাহিনা আক্তার বলেন, “আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২৮ মার্চ কাজে যাওয়ার আগে তার সঙ্গে শেষবারের মতো মোবাইলে কথা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সোমবার রাতে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বামীর মরদেহ দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
এদিকে আলমগীর হোসেনের মৃত্যুর খবরে নুরুল্লাবাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বাংলাদেশ দূতাবাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

1

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

2

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

3

পারিবারিক কলহে ‘টাইগার’ কোমল পানীয়ে বিষ, স্ত্রীকে হত্যাচেষ্ট

4

ঔষধ ও সারে অনিয়মের অভিযোগ, মান্দায় চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার

5

মান্দায় চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৮ লা

6

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

7

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, নওগাঁর আত্রাইয়ে ৭ মরদেহ

8

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

9

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

10

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

11

টানা বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লীর ২০০ পরিবার পানিবন্দি, তিন

12

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

13

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

14

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

15

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

16

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

17

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

18

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

19

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

20