naogaonpost.com
প্রকাশ : Aug 28, 2026 ইং

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, নওগাঁর আত্রাইয়ে ৭ মরদেহ পৌঁছাতেই গ্রামজুড়ে শোকের মাতম”

মোঃ সোহানুর রহমান

নওগাঁ জেলা প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়ার পর নওগাঁর ৭জনের মরদেহের   কফিন আত্রাইয়ের গণ্ড গোহালী গ্রামের বাড়িতে পৌঁছেছে । মরদেহ বাড়িতে পৌঁছানোর পর গ্রামবাসী ও স্বজনদের আর্তনাদ,  আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস। লাশবাহী গাড়ির শব্দে গ্রাম ব্যাপী শোকের মাতম বইছে ।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে করে নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।এরা সকলেই হতদরিদ্র পরিবারের সন্তান ছিলেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সহায় সম্বল বিক্রয় করে সৌদির রিয়াদে সুফা কারখানায় চাকরি নিয়েছিলেন, বিধাতার কি নির্মম পরিহাস অবশেষে তাদের অগ্নিদগ্ধ হয়ে লাশ হয়ে ফিরে আসতে হল পরিবারের কাছে, এ যেন এক হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা। কোনভাবেই মেনে নিতে পারছেন না শোকাহত পরিবারের সদস্যরা। 

 অন্য দুজনের বাড়ি রাজশাহীর বাগমারা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায়।

আত্রাই উপজেলার নিহতরা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে আনা হয়েছে।

স্বজনরা জানান, দীর্ঘ ৭দিন অপেক্ষার পর প্রিয়জনের মরদেহ বাড়িতে ফিরলেও তাঁদের আর ফিরে পাওয়া যাবে না—এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। স্বজনদের  কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন।  এ পর্যন্ত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া এসব মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হয়।
নিহতদের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। 
নওগাঁর আত্রাই লাশ গুলো শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরে এবং গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩ ঘটিকায়  নামাজে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

1

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

2

নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার

3

২নং ভালাইন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান আ

4

মান্দায় প্রায় কোটি টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযো

5

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

6

নওগাঁয় সিজারের পর প্রসূতির পেটে গজ, মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ

7

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

9

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

10

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

11

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

12

১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লা

13

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

14

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

15

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

16

প্রসাদপুর খেয়াঘাটে ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে ম

17

মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর

18

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

19

কুসুম্বায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্

20