naogaonpost.com
প্রকাশ : Oct 24, 2026 ইং

শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রচারণা চালিয়ে মান্দায় গ্রেপ্তার ৪, মামলায় আসামি ৩৯

মোঃ সোহানুর রহমান 

নওগাঁ জেলা প্রতিনিধি:

 পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেনএমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন (৪৫), মৃত ইব্রাহীমের ছেলে নুরুল ইসলাম নরু (৪৮), কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং অটোচার্জারচালক নলতৈড় গ্রামের মৃত রিয়াজের ছেলে কাবিল হোসেন (৪০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচারণা চালানো হয়। এ সময় প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।

 প্রচারিত ৩৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে পুলিশের অভিযানে অটোচার্জারচালক কাবিল হোসেনকে বাগমারা থানা এলাকার মধ্য থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে অন্যতম অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

1

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

2

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

3

পারিবারিক কলহে ‘টাইগার’ কোমল পানীয়ে বিষ, স্ত্রীকে হত্যাচেষ্ট

4

নওগাঁয় সিজারের পর প্রসূতির পেটে গজ, মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ

5

মান্দায় মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড

6

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

7

মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর

8

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নে

9

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

10

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার মাইকিং করায় মান্দায় আটক ২, জব্দ

11

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, পাল্টাপাল্টি অভিযোগ

12

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

13

কুসুম্বায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্

14

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনী

15

নওগাঁর পত্নীতলায় সোনালিকা সার্ভিস ডে, অংশগ্রহণ ৫০০ জনের বেশ

16

পোরশায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

17

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

18

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

19

মান্দা থানার বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্

20