naogaonpost.com
প্রকাশ : Oct 23, 2026 ইং

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার মাইকিং করায় মান্দায় আটক ২, জব্দ অটোচার্জার

মোঃ সোহানুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধি:

পতিত সরকারপ্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন এমন প্রচার চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন টিপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তারেক রহমান (১৬) এবং শহিদুল ইসলাম শহীদ (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রচারণায় ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়েছে।
আটক তারেক রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার এবং শহিদুল ইসলাম শহীদ কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। পুলিশি অভিযানের সময় অটোচার্জারটির চালক কাবিল হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।
অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচার চালানো হয়। এ সময়ের প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।
প্রকাশ্যে এ ধরনের প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ সেকেন্ডের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তারেক ও শহীদ নামে দুই তরুণকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

1

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নে

2

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

3

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

4

মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবককে কোপ, মাথায় ৭ সেলাই; থানা

5

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

6

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

7

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

8

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্

9

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

10

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

11

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

12

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

13

মান্দায় বৈদ্যপুর বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত।

14

মান্দায় চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৮ লা

15

মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর

16

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

17

কুসুম্বায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্

18

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

19

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে মান্দার তিন বিলে ফের মাছ আহর

20