naogaonpost.com
প্রকাশ : Jun 7, 2026 ইং

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


মোঃ সোহানুর রহমান 
 মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে অবৈধভাবে ধানী জমির মাটি কর্তনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(৬ জুন ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ নেতৃত্ব দেন।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথ অনুমোদন ছাড়াই কৃষি কাজে ব্যবহৃত ধানী জমি থেকে মাটি কেটে বিক্রি ও পরিবহনের কার্যক্রম পরিচালনা করছেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা রক্ষা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

1

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

2

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

3

সীমানা বিরোধে রান্নাঘর ভাঙচুর ও অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরে

4

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

5

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফাউন্ডেশনের ত্রাণ

6

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

7

মান্দায় চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৮ লা

8

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

9

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

10

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্যে বিতর্ক, ম

11

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

12

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

13

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

14

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

16

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

17

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

18

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, নওগাঁর আত্রাইয়ে ৭ মরদেহ

19

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

20