naogaonpost.com
প্রকাশ : Jun 17, 2026 ইং

শিরোনাম: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সোহানুর রহমান 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একটি চৌকস দল উপজেলার গাংগুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম উপজেলার গোবিরাকুড়ি এলাকার শরিফ উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জুন) গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে নওগাঁ বিজ্ঞ আদালতে হাজির করার পর আদালতের নির্দেশে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের কর্মকর্তারা জানান, নওগাঁ জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মাদকমুক্ত নওগাঁ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন। তাই মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

1

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

2

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

3

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

4

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

5

নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার

6

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

7

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

8

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

9

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

10

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

11

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

12

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

13

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

14

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

15

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

16

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

17

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের ডাক, বিভেদ ভুলে এ

18

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

19

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

20