naogaonpost.com
প্রকাশ : Aug 9, 2026 ইং

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ সোহানুর রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইটভাটা মালিক আলহাজ্ব মকছেদ আলীর সঙ্গে একই গ্রামের মৃত তালেব আলীর ছেলে আতিকুর রহমান মিঠু এবং গোবিন্দপুর গ্রামের মফিজের ছেলে সোহেল রানার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে বিরোধপূর্ণ জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
আলহাজ্ব মকছেদ আলী দাবি করেন, শ্রীরামপুর মৌজার ৬১২, ৬১৩ ও ৬১৪ নম্বর দাগের জমি তিনি কবলা দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। শনিবার সকালে আতিকুর রহমান মিঠু, সোহেল রানা ও আজিজার নামের এক ব্যক্তি তার জমি জবরদখলের চেষ্টা করেন। তিনি বাধা দিলে তারা তাকে ও কাজল নামে এক ব্যক্তিকে মারধর করেন এবং হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
মকছেদ আলী আরও দাবি করেন, পরবর্তীতে তাকে ও তার পরিবারকে ফাঁসাতে আজিজারকে তুলে এনে ইটভাটায় মারধর করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে সোহেল রানা বলেন, বিরোধপূর্ণ জমিটি প্রথমে তার বাবা ক্রয় করেছিলেন। পরবর্তীতে মকছেদ আলী ওই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন। শনিবার তারা জমি মাপজোক করতে গেলে মকছেদ আলীর লোকজন তাদের মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
সোহেল রানা আরও বলেন, রোববার রাতে আজিজারকে ধরে নিয়ে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে আজিজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মকছেদ আলীর সঙ্গে তার কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। সোহেল রানার পক্ষে সালিশ করতে যাওয়ায় তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

1

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

2

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

3

সীমানা বিরোধে রান্নাঘর ভাঙচুর ও অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরে

4

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

5

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

6

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

7

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

8

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

9

মান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের ১ হাজার ৮৪১ পুরাতন ও অপ্রয়োজনী

10

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

11

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

12

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

13

শিরোনাম: বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স

14

সংবাদ সম্মেলনে পৈত্রিক ৯.৮৯ একর জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলা

15

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

16

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

17

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

18

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

19

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের ডাক, বিভেদ ভুলে এ

20