naogaonpost.com
প্রকাশ : May 31, 2026 ইং

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর ও মারপিটের অভিযোগ, আহত ১

মোঃ সোহানুর রহমান 
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গীতারানী (৫৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি সদলপুর গ্রামের অরুনাকান্তের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মে ঈদের আগে গীতারানীর নাতি অমৃত কুমার জয় এসএসসি পরীক্ষা শেষে ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটকৈর বাজার এলাকায় একটি অটোচার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অমৃতের ব্যবহৃত ভ্যানগাড়ি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী গীতারানী জানান, ওই ঘটনার জেরে গত ৩০ ও ৩১ মে কয়েক দফায় দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন পার্শ্ববর্তী কৈবারা গ্রামের মৃত চিংকুর ছেলে লোকমান আলী (৪০), তার ছেলে রিফাত (২২), জামালের ছেলে মিঠন (৪০), ঘাটকৈর গ্রামের কাঞ্চনের ছেলে ভোলা (২৫), মাদরার ছেলে বিজয় (২৩), জৈঠুর ছেলে নরু (২৪)সহ আরও ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

1

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

2

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

3

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

4

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

5

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

6

শিরোনাম: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা: কিশোরীদের সুস্থ ব

7

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

8

মান্দায় প্রায় কোটি টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযো

9

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

10

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

11

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

12

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

13

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

14

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

15

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

16

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

17

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

18

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

19

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

20