naogaonpost.com
প্রকাশ : Jun 14, 2026 ইং

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

মোঃ সোহানুর রহমান

নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মকিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুই ভাই তার বড় ছেলে আব্দুল মমিন ও ছোট ছেলে আব্দুল মকিম।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শনিবার বৃদ্ধা সুলতানা তার স্বামী-পরিত্যক্ত এক মেয়েকে সঙ্গে নিয়ে থানায় এসে দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদা সংসার শুরু করে। এরপর থেকে সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা তা মানেনি। বরং মাঝেমধ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করত।

সুলতানার অভিযোগ, সর্বশেষ শনিবার দুই ছেলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ার পর সুলতানার দুই ছেলেকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

নির্যাতনের শিকার সুলতানা বলেন, “পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সহ্য করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমি আইনের মাধ্যমে ন্যায্য বিচার চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্

1

পারিবারিক কলহে ‘টাইগার’ কোমল পানীয়ে বিষ, স্ত্রীকে হত্যাচেষ্ট

2

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

3

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

4

মান্দায় ভিডিপির প্রশিক্ষণ শুরু, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির

5

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

6

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

7

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

8

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

9

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

10

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

11

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি

12

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

13

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

14

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

15

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

16

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

17

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

18

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

19

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্

20