naogaonpost.com
প্রকাশ : Jun 9, 2026 ইং

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট থানায় এক কিশোরীর নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগের তদন্তে টাঙ্গাইল থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানায় শাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁর মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে একটি বিশেষ পুলিশ দল গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনে মামলার ভিকটিমের ছবি ছাড়াও আরও কয়েকজন নারীর অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণীদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন। পরে বিভিন্ন কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করতেন এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামইরহাট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং সাইবার অপরাধের মতো ঘৃণ্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

1

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

2

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

3

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

4

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

5

মান্দায় প্রায় কোটি টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযো

6

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

7

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

8

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

9

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফাউন্ডেশনের ত্রাণ

10

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

11

মান্দায় শিশুসন্তানসহ দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

12

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

13

শিরোনাম: নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই

14

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

15

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

16

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

17

শিরোনাম: অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান; দেশীয় অস্ত্র ও মোবা

18

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

19

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আট

20