naogaonpost.com
প্রকাশ : Jun 2, 2026 ইং

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন


মো. আতিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোগাড়ি উল্টে চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ফারিয়া (১২) নামের এক শিশু ও গাড়িচালক হাফিজ (৪০) গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, একটি আকিকা অনুষ্ঠান শেষে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাত্রা করছিল ব্যাটারিচালিত অটোগাড়িটি। পথে রজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে অটোগাড়িটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় চালক হাফিজ ও শিশু ফারিয়া গুরুতর আহত হন। এছাড়া গাড়িতে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফারিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে।

আহতদের মধ্যে অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চালকসহ অধিকাংশ যাত্রী কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে চলাচলের সময় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

1

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

2

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

3

শিরোনাম: মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

4

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

5

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

6

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

7

শিরোনাম: আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার,

8

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

9

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

10

শিরোনাম: মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধা

11

শিরোনাম: বিশ্বকাপ উন্মাদনায় মান্দায় আর্জেন্টিনা সমর্থকদের বর

12

শিরোনাম: মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা

13

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

14

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

15

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

16

শিরোনাম: নওগাঁয় চুরির ঘটনায় কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার ৪ ভ

17

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

18

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

19

বিপুল চোলাই মদ ও নগদ টাকাসহ ডলি ঋষি আটক

20