naogaonpost.com
প্রকাশ : May 27, 2026 ইং

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ইসলামীর সহায়তা


টাঙ্গাইলের কালিহাতী সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের ১০টি পরিবারের প্রত্যেককে নগদ ৩৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি আহতদের পরিবারকে ও ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

এসময়  উপস্থিত ছিলেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব, নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ. স. ম আবু সায়েম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম,সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন   ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সহায়তা প্রদানকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে নিহতদের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন দুঃসময়ে পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

1

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

2

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

3

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

4

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

5

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

6

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

7

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

8

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

9

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

10

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

11

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

12

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

13

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

14

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

15

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

16

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

17

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

18

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

19

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

20