naogaonpost.com
প্রকাশ : Jul 30, 2026 ইং

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সোহানুর রহমান

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামনারায়ণপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানে রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মজিবুল ইসলাম (৩১), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতার নাম- মোছা. মজিদা বেগমের বসতবাড়ি থেকে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন

1

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নে

2

শিরোনাম: নওগাঁর নিয়ামতপুরে ১২ বোতল স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যব

3

শিরোনাম: ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক বিক্রেতাসহ ৪ জ

4

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

5

শিরোনাম: টাঙ্গাইলে অভিযান চালিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভি

6

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

7

ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

9

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

10

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

11

মান্দায় চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৮ লা

12

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

13

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

14

শিরোনাম: পাউবোর উচ্ছেদ অভিযানের পরও আত্রাই বাঁধে পুনরায় অবৈধ

15

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের ডাক, বিভেদ ভুলে এ

16

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

17

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই

18

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্

19

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, পাল্টাপাল্টি অভিযোগ

20