naogaonpost.com
প্রকাশ : May 31, 2026 ইং

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদেহ


​মো. আতিকুল ইসলাম, 
 স্টাফ রিপোর্টার

​পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার দীর্ঘ সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নজির ফরাজি (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির কাছের একটি পরিত্যক্ত খাল থেকে তাঁর এই নৃশংস মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
​আজ রবিবার (৩১ মে, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেতাগী গ্রামের একটি কচুরিপানায় ভরা পরিত্যক্ত খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নজির ফরাজি ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফরাজির ছেলে।
​স্থানীও ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে) সকালে নজির ফরাজি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাননি।
​আজ বিকেলে স্থানীয় বাসিন্দারা ওই পরিত্যক্ত খালের কচুরিপানার মধ্যে হাত-পা শক্ত করে বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি ডাঙায় তোলে। এ সময় সেখানে উপস্থিত নিহতের ছোট ভাই রাসেল ফরাজি পরনের পোশাক ও চেহারা দেখে লাশটি তাঁর বড় ভাই নজিরের বলে শনাক্ত করেন।

​নিহতের ভাই রাসেল ফরাজি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ভাই মাঝে-মধ্যে কাউকে কিছু না বলে বাইরে চলে যেত এবং কয়েকদিন পর আবার নিজে নিজেই ফিরে আসত। তাই প্রথমদিকে আমরা খুব বেশি উদ্বিগ্ন ছিলাম না। তবে সব জায়গায় খোঁজ নিয়েও যখন তাঁর সন্ধান পাইনি, তখন থেকেই অমঙ্গল আশঙ্কা করছিলাম। আজ বাড়ির কাছের খালে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া গেল। আমাদের শতভাগ ধারণা, কোনো শত্রু বা ঘাতক চক্র আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে হাত-পা বেঁধে খালে ফেলে দিয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের ফাঁসি চাই।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিচয়ও শনাক্ত হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

1

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

2

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

3

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

4

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

5

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

6

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

7

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

8

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

9

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

10

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

11

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

12

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

13

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

14

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

15

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

16

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

17

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

18

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

19

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

20