naogaonpost.com
প্রকাশ : May 30, 2026 ইং

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি

মোঃ সোহানুর রহমান 
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:

নওগাঁ থেকে বগুড়া যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক ও আরোহীসহ আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যার পূর্ব মুহূর্তে বগুড়ার কাহালু উপজেলার বারো মাইল এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিন যুবক নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বারো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন নওগাঁ সদর শহরের খাস-নওগাঁ এলাকার রাহিম (২১), অপূর্ব (২২) ও প্রেম (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় দুই মোটরসাইকেলের মোট পাঁচ আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিন যুবককে মৃত অবস্থায় দেখতে পান। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

1

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

2

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

3

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

4

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

5

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

6

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

7

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

8

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

9

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

10

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

11

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

12

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

13

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

14

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

15

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

16

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

17

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

18

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

19

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

20