naogaonpost.com
প্রকাশ : Jun 2, 2026 ইং

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাসপাতালে দুই শিশু


মো. আতিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

পিরোজপুর সদর উপজেলায় নিজ ছেলে-মেয়ের শরবতে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ দুই শিশু হলো ইয়াসিন (১৪) ও ছামিয়া (৭)। তারা বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগের তীর যাঁর দিকে, তিনি সিরাজুল শিকদার। তার বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকায়। ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিরাজুল শিকদার তার ছেলে ইয়াসিনকে চিনি আনতে বলেন। পরে তিনি শরবত তৈরি করে ছেলে ও মেয়েকে পান করতে দেন। শরবত পান করার কিছু সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে এবং বমি ও শারীরিক দুর্বলতা অনুভব করতে শুরু করে।

ভুক্তভোগী ইয়াসিনের দাবি, শরবত পান করার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অপরদিকে শিশুকন্যা ছামিয়াও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

শিশুদের নানা আব্দুল করিম অভিযোগ করেন, তার নাতি-নাতনিকে বিষ মিশ্রিত শরবত পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

অভিযুক্ত সিরাজুল শিকদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

1

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

2

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

3

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

4

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

5

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

6

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

7

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

8

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

9

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

10

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

11

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

12

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

13

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

14

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

15

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

16

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

17

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

18

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

19

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

20