naogaonpost.com
প্রকাশ : Jun 4, 2026 ইং

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

রাজু আহমেদ সাহান 
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কয়ড়া বাজারের জামে মসজিদের পশ্চিম পাশে বিরোধপূর্ণ জমিতে বিবাদী হাদী গং জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণ করছে। জমির মালিক আম্বিয়া খাতুন গং বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এ নির্মাণ কাজ বন্ধ করতে পারছেন না।

বাদী আম্বিয়া খাতুনের মেয়ের জামাতা দুলাল হোসেন অভিযোগ করে জানান, তাদের ক্রয়কৃত মোট জমি ২১ শতকের মধ্যে ১৯ শতক ভোগ দখলে রয়েছে। বাকি দুই শতক তার বাড়ির বাউন্ডারির পশ্চিম পাশে অব্যবহৃত অবস্থায় রয়েছে। আদালত উভয় পক্ষদ্বয়কে ছোলেনামা করে দেওয়ার পরেও বিবাদী হাদী গংয়েরা তাকে সম্পত্তি বুঝে দিচ্ছে না। পরবর্তীতে মামলা দায়ের করলে সম্পত্তির উপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে আদালত। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী হাদী গং বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করে চলেছে। 

বিবাদী হাদী পুত্র শরিফুল ইসলাম জানান, জায়গাটি আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। কাগজপত্রও রয়েছে। অযথা মামলা দিয়ে আমাদেরকে  হয়রানি করা হচ্ছে। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তারুজ্জামান জানান, জমিতে আদালতে নিষেধাজ্ঞা থাকলে কোন পক্ষের কাজ করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম:মান্দায় দুস্থদের সহায়তা, ফার্স্ট এইড বক্স বিতরণ ও বৃ

1

কুসুম্বায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্

2

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

3

প্রসাদপুর খেয়াঘাটে ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে ম

4

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

5

পোরশায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

6

শিরোনাম: মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

7

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক

8

মান্দায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

9

শিরোনাম: টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তন নিয়ে ক্ষোভ সভাপত

10

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্সে আড়াই মাসে ১২ লক্ষ ৮৭ হা

11

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

12

শিরোনাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্

13

মান্দা থানার বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্

14

নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এমপি টিপুর রোগমু

15

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার মাইকিং করায় মান্দায় আটক ২, জব্দ

16

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই

17

মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর

18

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

19

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্

20