naogaonpost.com
প্রকাশ : May 31, 2026 ইং

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফতার

মোঃ সোহানুর রহমান 
মান্দা ( নওগাঁ ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ নিতাই কুমার মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নিতাই কুমার মণ্ডল উপজেলার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মান্দা থানার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করে আসছেন।

সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিতাই কুমার মণ্ডলকে গ্রেফতার করা হয় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম (২.৫০ কেজি)। জব্দকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

1

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

2

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

3

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

4

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

5

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

6

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

7

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

8

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

9

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

10

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

11

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

12

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

13

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

14

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

15

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

16

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

17

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

18

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

19

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

20