naogaonpost.com
প্রকাশ : May 31, 2026 ইং

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ সোহানুর রহমান
 নওগাঁ (মান্দা) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে আজ সারা দেশের ন্যায় মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে 'বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬' পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

উপজেলা পরিষদ হলরুম কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা বলেন,
তামাক শিল্প এখন আর শুধু সিগারেট বিক্রি করে না। তারা নতুন পণ্য তৈরি করেছে — ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট এবং সিন্থেটিক নিকোটিন ডিভাইস — যেগুলো আধুনিক, নিরাপদ এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই পণ্যগুলো বিশেষভাবে শিশু ও কিশোর-কিশোরীদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে।
“তরুণদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। ফ্লেভার, চকচকে প্যাকেজিং ও বিভ্রান্তিকর মার্কেটিং ব্যবহার করা হচ্ছে অত্যন্ত আসক্তিমূলক ও ক্ষতিকর পণ্যকে ফ্যাশনেবল দেখাতে। এর ফলে একটি আসক্তির চক্র তৈরি হচ্ছে যা বছরের পর বছর ধরে অর্জিত তামাক নিয়ন্ত্রণের অগ্রগতিকে উল্টিয়ে দিচ্ছে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “প্রতি বছর তামাক সেবনে বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু হয় এবং এটি ব্যক্তি ও পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতি ডেকে আনে।” তিনি তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক বিরোধী প্রচারণার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগের আশ্বাস দেন।

দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানী ঢাকাসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিগুলোতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ফেস্টুন ও ব্যানার হাতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

1

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

2

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

3

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

4

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

5

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

6

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

7

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

8

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

9

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

10

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

11

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

12

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

13

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

14

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

15

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

16

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

17

শিরোনাম: নওগাঁর পোরশার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস

18

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

19

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

20