naogaonpost.com
প্রকাশ : May 30, 2026 ইং

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
 নওগাঁর পত্নীতলা উপজেলার পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি বড় পাকুড় গাছের ডাল বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম-কানুন অনুসরণ না করে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সম্পদ বিক্রির চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাড়া ইউনিয়নের পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে থাকা একটি বড় পাকুড় গাছের দুটি মোটা ডাল ঝড়ে ভেঙে পড়ে। পরে ওই ডাল দুটি স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে প্রায় ৭ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি, বিক্রির অর্থের একটি অংশ ব্যক্তিগতভাবে রাখা হয়েছে এবং বাকি অংশ অন্য একজনকে দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠে গাছের বড় বড় ডাল করাত দিয়ে কেটে খণ্ড খণ্ড করে রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঝড়ে ডাল ভেঙে পড়ার পর সেগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম। তিনি বলেন, “আমি কোনো গাছ বা গাছের ডাল বিক্রি করিনি। গ্রামের কিছু লোক ডাল বিক্রির চেষ্টা করেছিল। বিষয়টি জানতে পেরে আমি তাদের বাধা দিই এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও মহোদয়কে অবহিত করি।”

এ বিষয়ে পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। ইউএনও স্যারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে:

1

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

2

শিরোনাম: উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্

3

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

4

শিরোনাম: তানোরে ৪০০ অসহায়ের মাঝে ৫ লাখ টাকা সহায়তা

5

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

6

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

7

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

8

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

9

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

10

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

11

শিরোনাম: মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আল

12

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

13

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

14

শিরোনাম: পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাদিয়া গ্

15

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

16

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

17

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

18

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

19

শিরোনাম: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বো’তল ভা’র’তীয়

20