naogaonpost.com
প্রকাশ : May 30, 2026 ইং

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ সোহানুর রহমান 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তহোরুল ইসলাম উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের রবু মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে তহোরুল ইসলাম তার গরুর সেটে পানি দিতে যান। পানি দেওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই তিনি সেখানে প্রবেশ করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তারের সঙ্গে হাত জড়িয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন।

পরে তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে আটকে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তহোরুল ইসলাম ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বৈদ্যুতিক কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোনাম: জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আখতার জাহান

1

শিরোনাম: শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রসাদপুরে ফ্রি

2

শিরোনাম: মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদ

3

শিরোনাম: জবই বিল প্রকল্পে নতুন সম্ভাবনা, পোনামাছ অবমুক্ত করল

4

শিরোনাম: নিখোঁজের ৭ দিন পর খালে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদ

5

শিরোনাম: ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

6

শিরোনাম: পিরোজপুরে ২ সন্তানের শরবতে বিষ মেশানোর অভিযোগ, হাস

7

শিরোনাম: কলাপাড়ায় অটোগাড়ি উল্টে শিশু কন্যাসহ আহত কয়েকজন

8

শিরোনাম: তানোরে বিদ্যুতের তারে প্রাণ গেল ৭ গরু ও ২ শিয়ালের,

9

শিরোনাম: খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন, এলাকায়

10

শিরোনাম: পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ব

11

শিরোনাম: নরসিংদীর বেলাবোতে ৪৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৩ জন

12

শিরোনাম: মান্দায় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, এক ব্যক্তি গ্রেফত

13

শিরোনাম: মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচু

14

শিরোনাম: পুঠিয়ায় আম বাগান কেটে হচ্ছে পুকুর! সংস্কারের নামে

15

শিরোনাম: নওগাঁর তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, মোটরসাইকেলের ম

16

শিরোনাম: মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে শ্রমিক

17

শিরোনাম: বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ

18

শিরোনাম: টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াতে ই

19

শিরোনাম: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

20